মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সাথে পালিয়ে এসে প্রেমিক বিয়ে না করায় লক্ষীরাণী নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। এঘটনায় প্রেমিক স্বপন অধিকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে চিত্ত রায়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে আজ ভোর ৪ টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত লক্ষীরানী টাঙ্গাইলের মির্জাপুরের বীরেন্দ্র মন্ডলের মেয়ে। অন্যদিকে প্রেমিক স্বপন অধিকারী এই এলাকার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, প্রেমের টানে গতকাল রাত ৮টার দিকে প্রেমিক স্বপনের হাত ধরে পালিয়ে আসেন প্রেমিকা লক্ষীরানী। পরে তাদের দুজনের মধ্যে মনমালিন্য সৃষ্টি হলে প্রেমিক কৌশলে তাকে রেখে অন্যত্র চলে যায়। পরে নিজের ওড়না দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে ধামরাই ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লক্ষীরানী নামের ওই নারীর লাশ উদ্ধার করেছি। প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ