রবিবার

১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে ফিরোজ কবির (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে আরেক মাদক ব্যবসায়ি জহিরুল নামে এক ব্যাক্তি। এ ঘটনা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।

শনিবার রাত ১০ টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফিরোজ উপজেলার অর্জুনালাই গ্রামের মোঃ আলহাজ্ব এর ছেলে।

নিহতর ছেলে রবিউল ইসলাম জানায়,বিকেলে বাড়ি থেকে কেনাকাটা করার জন্য পার্শ্ববর্তী উপজেলা সাটুরিয়ায় যায় সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা। নিজ গ্রাম অর্জুনালাই ঈদ গাঁ এর মাঠের কাছে পৌঁছালে জহিরুলের ডাকে সারা দিয়ে মোটরসাইকেল দাঁড় করালে জহিরুলের হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাওয়ালিপাড়া একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়।পরে অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সম্প্রতি ফিরোজ কবির মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পান। শনিবার সন্ধ্যার দিকে তার প্রতিপক্ষ দুজনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে অস্ত্র দিয়ে আঘাত করেন ওই দুজন। পরে তারা পালিয়ে যায়।ফিরোজ কবির বেশ কয়েকটি মামলার আসামী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, নিহত ফিরোজ কয়েকদিন আগেই জেল থেকে জামিনে আসেন।প্রাথমিকভাবে জানা গেছে তাদের আগে থেকে বিরোধ ছিল সেই বিরোধের জের ধরেই এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। তারা দুইজনই মাদক ব্যবসার সাথে জরিত ছিল।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ