শনিবার

২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় চার পরিবহনের সংঘর্ষে মোটরসাইকেল এ থাকা আবাস সাহা ও সুজয় সাহা নামে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনা ঘটেছে। নিহত দুইজনই কলেজ শিক্ষার্থী বলে জানা যায় এবং সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই।

শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ধামরাই উপজেলার ইসলামপুর বাটাগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে এবং সুজয় সাহা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আশুতোষ সাহার ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

ধামরাই থানার উপ- পরিদর্শক তারেক রহমান বলেন, সকালে ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস নষ্ট হয়ে রাস্তার মাঝের লেনে দাঁড়িয়ে ছিল।

এর পেছনে একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান ছিল। এর পিছনে দুটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। পরে পিছন থেকে স্বাধীনতা পরিবহণ নামে একটি বাস এসে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল এ থাকা দুই আরোহী ছিটকে পরে যায় এবং মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপ- পরিদর্শক শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ