রবিবার

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ছাত্রীলীগ নেতা ফরিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদকে (৩৪) রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার সকালে দৌলতপুর উপজেলার নিরালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী এলাকার মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, সরকার পতনের আগে দলীয় নাম পদবী ব্যবহার করে এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিলো ফরিদ। এর আগে জুয়া খেলার দায়ে র‍্যাব একবার গ্রেপ্তার করেছিলো ফরিদকে।

এসব বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দৌলতপুর থানার একটি রাজনৈতিক মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি আল মামুন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ