নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও ঢাকার সাভার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের জিম্মা থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ ১০ হাজার টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন।

