শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজউ ডেস্ক

ঢাকার আশুলিয়ায় মো. জুয়েল হোসেন (১৭) কে অপহরণ ও মুক্তিপন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফারুক হোসেন ফালুকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ র‌্যাব ৪, সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ফারুক হোসেন ফালু (৪২) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মৃত আদম আলীর ছেলে।

র‌্যাব থেকে পাঠানো প্রেস রিলিজ থেকে জানা যায়, ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় মো.জুয়েল হোসেনের বাবা আব্দুল হাই এর মার্কেটের একটি দোকান ভাড়া নেয় ফারুক হোসেন ফালুর সহযোগী আব্দুস সালাম। এরপর ভাড়াকৃত দোকানের চুক্তি নবায়ন না করায় মো.জুয়েল হোসেনের বাবা তাদেরকে দোকান ছেড়ে দিতে নোটিশ দেন।

বিষয়টি নিয়ে মো.জুয়েল হোসেনের বাবার সাথে মনিমালিণ্য হলে আব্দুস সালামকে দোকান থেকে সরিয়ে দেন। পরে এঘটনাকে কেন্দ্র ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ভাদাইল এলাকায় থেকে মো.জুয়েল হোসেনকে অপহরণ করে আটকিয়ে রেখে মুক্তিপন দাবি করেন ফারুক হোসেন ফালু, আব্দুস সালাম ও রুবেল মিয়া।

পরে এ ঘটনায় মো.জুয়েল হোসেনের বাবা আব্দুল হাই বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ফারুক হোসেন ফালুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের বিচারক ফারুক হোসেন ফালুকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ