বৃহস্পতিবার

১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক নূর মোহাম্মদ জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক এলাকার নয়া মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিনগত মধ্যরাতে একটি ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাকে কোর্টে পাঠিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ