শনিবার

২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী।

শনিবার দুপুরে ধামরাই উপজেলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে ধামরাই বাজার প্রদক্ষিণ করেন।

মানববন্ধন বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ