বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে কৃষি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি কৃষি জমি থেকে আনুমানিক (৪০) বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পুলিশের উদ্ধার করা নিহত ব্যক্তির পড়নে ছিলো লুঙ্গি, নীল রংয়ের একটি শার্ট ও জ্যাকেট।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খেজুর বাগান ব্রীজের পাশের একটি সবজি জমি থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির দেহের কোথায় আঘাতের কোন দাগ নেই। তার নাম-পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি জাহিদুল ইসলাম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ