বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ডাকাতদলের হামলায় গৃহকর্তা খুন

সাইফুল ইসলাম

মানিকগঞ্জের সিংগাইরে হাজী মহর উদ্দিন (৭০) নামের এক গৃহকর্তাকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাজী মহর উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে ও চার সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত দুইটার দিকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে তিনটি গরু বের করে পিকআপে তোলে। চতুর্থ গরুটি বের করার সময় গৃহকর্তা টের পেয়ে বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে।

পরে স্বজনরা তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ