শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী সাইফুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, সাবেক সভাপতি অ্যাড. জামিলুর রশিদ খান, সাবেক পিপি অ্যাড. আজাদ হোসেন খানসহ সংশ্লিষ্ট অনেকেই বক্তব্য রাখেন।

এর আগে সকালে সকল আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করেন এবং মানববন্ধন শেষে কালো পতাকা উত্তোলন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ