শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গাড়িচাপায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ব্রীজের পশ্চিম অংশে মাইক্রোবাসচাপায় বাদশা মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কাদের মোল্লার ছেলে বাদশা মিয়া।

এক সন্তানের জনক বাদশা মিয়া পেশায় একজন সার্ভেয়ার। তবে ওই কাজের পাশাপাশি জমি চাষাবাদ করতেন তিনি।

মুরাদ হোসেন নামে নিহতের প্রতিবেশী বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে নিজের জমির করলা নিয়ে হ্যালোবাইকে করে জাগীর বন্দর আড়তে যাচ্ছিলেন বাদশা। আড়তের কাছাকাছি পৌছালে বিপরিতগামী একটি একটি মাইক্রবাসের সঙ্গে হ্যালোবাইকের সংঘর্ষ হয়।

এরপর স্থানীয়রা হ্যালোবাইকের চালক ও বাদশা মিয়াকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। আর হ্যালোবাইকের চালক গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি রুপল চন্দ্র দাস।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ