সোমবার

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা পরিষদের বৃক্ষরোপণ

মোঃ সাইফুল ইসলাম

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেথুয়াজানী-বাংগড়া কবরস্থানের সামনে এ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানিকগঞ্জকে সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে জেলা পরিষদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।”

তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য মানিকগঞ্জ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”

জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মাধ্যমে মানিকগঞ্জকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ