নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৩কেন্দ্র ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওযার প্রস্তুতি চলছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব।
সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনের বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী রয়েছে।
তারা হলেন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব তুমিজ উদ্দিন,এনসিপি শাপলা কলি মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা নাসনিদ, বাংলাদেশ খেলাফত মজলিস দেয়াল ঘরি মার্কার প্রার্থী মোঃ আশরাফ আলী, জাতীয় পার্টি প্রার্থী লাঙ্গল মার্কার প্রার্থী আহসান খান,জাতীয় সমাজতান্ত্রিক দল মোটরগাড়ি (কার)মার্কার প্রার্থী মোঃ আরজু মিয়া, আমার বাংলাদেশ পার্টি (এবি) হেলাল উদ্দিন আহাম্মদ ঈগল মার্কার প্রার্থী রয়েছে।
ধামরাই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লাখ ৭৬হাজার ৬৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৭হাজার ৮৩৫টি মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৮৮হাজার ৮০২টি। মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭১০টি।
প্রশাসনর তথ্যমতে ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোর মধ্যে রয়েছে, চর চৌহাট সরকারী প্রাথিমক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারী প্রাথিমক বিদ্যালয়, কান্টাহাটি সরকারী প্রাথিমক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা নিচ, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামীয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদি সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এস এম সাদিকুর রহমান জানান, অতীতে ভোট কেন্দ্র গুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখল বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই সব কেন্দ্র গুলোতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা মোতানের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র গুলো ঝুকিপূর্ণ হলেও ভোট গ্রহণের কোন সমস্য হবে না।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, ইতি মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোতে চিহ্নিত করা হয়েছে। ঐ সকল কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমান পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতাযেন থাকবে। আশা করছি কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হবে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খান সালমান হাবিব জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সার্বক্ষনিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ধামরাইতে সুন্দর ভাবে ভোট গ্রহণ হবে।

