মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এস টি টাওয়ারের ২য় তলায় যমুনা ব্যাংক পিএলসি-এর কালিয়াকৈর উপশাখার ১১৫তম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুর কবির খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, যমুনা ব্যাংকের চন্দ্রা শাখার ব্যবস্থাপক রাশেদ বিন হামিদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি হাজী আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী দেওয়ার মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন এবং কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তাল্লুকদার।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ