মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী এলাকা থেকে লায়লা বেগম (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

শুক্রবার দুপুরে মরদেহটি ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

লায়লা বেগম দৌলতপুর উপজেলার খলসী এলাকার সিকান্দার আলীর স্ত্রী। রায়হান হোসেন (১৮) এবং সামী (১৩) নামে দুই সন্তানের জননী লায়লা বেগম বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলো।

লায়লার স্বামী সিকান্দার আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়িতে কিছু না বলেই বের হয় লায়লা। পরে বাড়ি না ফেরায় রাতে তাকে বহুবার ফোন দেওয়া হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে লায়লার মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদেরকে আসামী করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে।

হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে মাঠে কাজ করছে পুলিশ। খুব অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন ওসি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ