নিজস্ব প্রতিবেদক
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটাকে কার্যক্রমের আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে ধামরাই উপজেলায় পরিষদ চত্বরে হ্যালো ডিসি অ্যাপে আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জন দুস্ত ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রধান কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন যেহেতু আমরা এখনো পুরাপুরি ব্লকের আওতায় আসতে পারি নাই সেজন্য আমরা স্বল্প কিছু ইট ভাটাকে লাইসেন্স প্রদান করা হবে বলেনও জানান তিনি।
এসময় তিনি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে উপজেলা হল রুমে উপজেলার ৫২ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ও ১৮৬ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া তিনি দিন ব্যাপি ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খেলা সামগ্রী ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন করেন।

