ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবুল কাশেম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামীম হোসেন নামে আরেক জন আহত হয়েছে বলে জানাগেছে। দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তহবিল থেকে দাফন কাফনের জন্য নিহত পরিবারের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন।
মঙ্গলবার (১৬এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা পূর্বপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত মোঃ আবুল কাশেম ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা পূর্বপাড়া এলাকার মোঃ সমেজউদ্দিনের ছেলে।
এই বিষয়ে শামীম হোসেন সাংবাদিকদের জানায়, বিকেলের দিকে মোঃ আবুল কাশেম ও শামীম বালিথা দক্ষিণ পাশে একটি পুকুরের মাছ ধরতে যায়। হঠাৎ বৃষ্টি নেমে আসলেও তারা বাড়িতে না গিয়ে বৃষ্টিতে ভিজে পুকুরের মাছ ধরার জন্য বসে থাকে। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়।
এই সময় শামীম হোসেন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে শামীমের জ্ঞান ফিরে এলে দেখে আবুল কাশেম মাটিতে পড়ে আছে। পরে শামীম কাশেমের বাড়ীতে খবর দিলে কাশেমের স্বজন ও আমার বাড়ীর লোকজন গিয়ে কাশেমকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।তবে শামীম এখন সুস্থ্য আছে।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, বজ্রপাতে আবুল কাশেম নামে একজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শদ্ধে মাটিতে পড়ে তার মৃত্যু হয়। তার সাথে যারা ছিল তারাও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে ছিল। তাদের জ্ঞান ফিরে দেখে আবুল কাশেম মাটিতে পড়ে আছে। পরে তার পরিবারকে খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার বাড়ীতে নিয়ে আসে। নিহতের পরিবারকে উপজেলার দূর্যোগ ব্যাবস্থাপনা শাখা পক্ষ থেকে দাফন কাফনের জন্য নগদ ২৫হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার উপ- সহকারী প্রকৌশলী মোঃ মাহাবুব আলম, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু তাহেরসহ এলাকার লোকজন।

