রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

মোঃ মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিআইজি (অপারেশনস- উত্তর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা জনাব মোঃ রফিকুল হাসান গনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুর কবীর খান, গাজীপুর সার্কেল ইঞ্জিনিয়ারিং বি আর টি এ সহকারি পরিচালক এস. এম. মাহবুবুর রহমান। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন, দেওয়ান জসিম উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে চন্দ্রা ও আশপাশের মহাসড়কে যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ