বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ ।

শুক্রবার ভোর ৫ টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, শুক্রবার মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং ভোরের দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।

এতে করে নৌরুট এলাকায় ফেরি চলাচলে দুর্ঘটনার আশংকা থাকে। যে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নদী এলাকায় কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান সালাম হোসেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ