রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব পরিচয়ে প্রতারণা চেষ্টা: আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে নিয়োগ, বদলী ও তদবির বাণিজ্যের অভিযোগে রাজধানীর সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে আব্দুল্লাহ আলম মামুন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডি থানায় করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধারেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

গত ১৮ মে গণপুর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে তার নিজ মোবাইল নম্বর (০১৭১১০৭৪৯৫৩) থেকে কল দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেয়। বিষয়টি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-১ মহোদয় অবগত হয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে। গ্রেফতারের সময় তার নিকট হতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ভূয়া সাংবাদিক পরিচয়বহনকারী কার্ড, ইংরেজিতে প্রেস লেখা সম্বলিত জিপ গাড়ি, আইনজীব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্বলিত লিফলেট, জমি ক্রয় বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়েছে। তার নামে পূর্বে চেক জালিয়াতিসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটিতে সাজাপ্রাপ্ত।

তিনি বিভিন্ন সময়ে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের তদবি/বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, জুলাই অভ্যূত্থান/২৪ পরবর্তী বিভিন্ন মামলার আসামীকে মামলা হতে অব্যাহতি প্রদানের আশ্বাসে কথা বলে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ