রবিবার

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বজ্রপাতে রবিন শেখ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত রবিন শেখ কুমুরিয়া গ্রামের মোঃ মাসুম শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, কৃষি জমিতে কাজের সময় বজ্রপাত হলে মারা যায় রবিন। খবর পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ