শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়া উদ্দিন আহম্মেদ কবিরের বাড়িতে এই সভার আয়োজন করা হয়।

জিয়া উদ্দিন আহম্মেদ কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি জামিল উদ্দিন আহম্মেদ মনি, জেলা যুবদল নেতা মো. তোফাজ্জল হোসেন তপু, ভাটবাউর আড়তের সভাপতি জিয়াদ উদ্দিন আহম্মেদ রকি, যুবনেতা আব্দুল আহাদ লিটন, তুহিন দেওয়ান, ইউনুস খান, আব্বাস উদ্দিন, মনির খান, পৌর কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. নাজমুল ইসলাম চাতক, শাহাদাত হোসেন, রজ্জব মাস্টার প্রমুখ।

স্বাগত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়া উদ্দিন আহম্মেদ কবির বলেন, ৩১ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তৈরি করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতৃ আফরোজা খানম রিতাকে বিজয়ী করতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ