সাটুরিয়া প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি জমি থেকে লাইলী বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ধানকোড়া ইউনিয়নের চর-ধানকোড়া গ্রামের পশ্চিম পাশের একটি চকে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত লাইলী বেগমের স্থায়ী ঠিকানা বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন বলে জানা গেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

