শনিবার

২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন হয়ে সুবন্যা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ীর আঙ্গিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবন্যা ওই এলাকার হাসান মিয়ার পুত্রবধূ। হাসান মিয়া বিভিন্ন মেলা-খেলায় বেলুন বিক্রি করে করেন। একই দুর্ঘটনায় হাসানের ছেলে আরিফ হোসেন গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, সকালে গ্যাসের বড় বোতল থেকে বেলুন ফুলানোর কাজে ব্যস্ত ছিলো হাসানের পুত্রবধূ সুবন্যা। এসময় বোতলটি বিষ্ফোরন হলে সুবন্যা ও তার স্বামী আরিফ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুবন্যা মারা যায়। বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে বলে মন্তব্য করেন ওসি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ