রবিবার

১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে অটোরিক্সা ও ভ্যান মালিক সমবায় সমিতির কমিটি গঠন

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অটোরিক্সা ও ভ্যান মালিক সমবায় সমিতি লিমিটেডের ২০২৫ সালের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। পূর্বঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্বাচনের জন্য ৬টি পদে ৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয় ১০ ও ১১ মার্চ। ১৩ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল এবং ১৪ ও ১৫ মার্চ যাচাই-বাছাই শেষে সকল প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ মার্চ পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহার না করায় এবং প্রতিটি পদে একক প্রার্থী থাকায়, নির্বাচন আয়োজন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সকল প্রার্থী।

সমবায় আইন ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) ও সমবায় বিধিমালা ২০০৪ এর ৩২(১) ধারা অনুযায়ী নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে।

নির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি হিসেবে মোঃ আব্দুল করিম (সদস্য নম্বর ৩৪১) চেয়ার প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ আলি হোসেন (সদস্য নম্বর ২৪) বাইসাইকেল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সম্পাদক পদে মোঃ রকি মিয়া (সদস্য নম্বর ২৫) মাছ প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক হিসেবে মোঃ নুরুল ইসলাম (সদস্য নম্বর ০৮) হাতি প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মোঃ কাউছার হোসেন (সদস্য নম্বর ৩৬০) হরিণ প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে মোঃ সোলায়মান (সদস্য নম্বর ৬৫) মোবাইল ফোন প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের সার্বিক স্বাক্ষরিত  তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিটির সদস্য মোঃ শাহজাহান আলী, তাসলিমা খাতুন ও মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ