শনিবার

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকায় বুধবার সকালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন (ঢালু) সরকারের মার্কেটের রানা মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও কোনাবাড়ি স্টেশনের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে  ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ