মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সুত্রাপুর ইউনিয়নের উওর গজারিয়া এলাকায় বরিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির প্রতিবেশি কাকা হরেন্দ্র চন্দ্র মনিদাস শিশুর নিজ বাড়ি থেকে কোলে তোলে নিয়ে ঠাকুর বাড়ি সরস্বতী পূজা দেখানোর কথা বলে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মেঝো বোন সিনথিয়া মনিদাস অনেক খোঁজাখুঁজির পর হরেন্দ্র চন্দ্রের বাড়িতে টয়লেট বন্ধ দেখে সন্দেহ হয়।
দীর্ঘ সময় টয়লেট বন্ধ থাকার কারনে সিনথিয়া হরেন্দ্র কাকাকে ডাকতে থাকে। কিন্তু হরেন্দ্র জানান সে ঠাকুর বাড়িতে আছে। কিন্তু সিনথিয়ার ধাক্কাধাক্কিতে একপর্যায় টয়লেটের দরজা খুলে এবং শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার দুপুরে ওই শিশুকে কালিয়াকৈর থানা পুলিশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

