নিজস্ব প্রতিবেদক
ধামরাইয়ে চিরকুট লিখে সুমন রাজবংশী অপু (৩৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাইশাকান্দা গ্রামে নিজ বাড়িতে বড়ই গাছের সাথে রশি লাগিয়ে ফাঁস লাগানোর অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা গ্রামের আনন্দ রাজবংশী ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, সুমন বিভিন্ন মহাজনি ব্যবসায়ীর কাছ থেকে বেশি লাভে (সুদে) টাকা এনে কি ভাবে খরচ করতেন তা কেউ জানে না। চিরকুটের মাধ্যমে জানতে পারি জাহাঙ্গীর ও শাহিনের কাছে থেকে চড়া সুদে টাকা আনে সেই টাকা না দিতে পেরে সুদ ব্যবসায়ীরা কাউকে না জানিয়ে সুমনের কাছ থেকে জমির দলিল, ভোটার আইডি কার্ড নিয়ে নেয় ও জমি লেখে নেয়। আরও টাকার জন্য চাপ দিতে থাকে সুমনকে। সেই সুদ ব্যবসায়ীদের যন্ত্রণা সহ্য করতে না পেরে চিরকুট লেখে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুমন রাজবংশীর সাথে চিরকুট পাওয়া গেছে। চিরকুট পড়ে বুঝতে পারি, বিভিন্ন মানুষের কাছ থেকে লাভের উপর টাকা এনে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল সুমন। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

