বুধবার

১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চান্দরা সদর বিটের অধীনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং উপকারভোগী সুফল সদস্যদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি কল্পে বনভূমি রক্ষায় একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বন বিভাগ।

সেই সাথে বনভূমি রক্ষায় সিমেন্টের খুঁটি এবং কাঁটা তার দিয়ে বেড়া বেষ্টনীর মাধ্যমে রোপনকৃত গাছের চারা রক্ষা এবং বনভূমি যাতে বনদস্যরা দখল করতে না পারে এর জন্য এক ব্যতিক্রমে উদ্যোগ গ্রহণ করেছেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মোঃ তাওসিফ জাওয়াদ।

মঙ্গলবার ১১ই দুপুরে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় বন ভূমিতে মেহগনি, জাম ,কড়ই সহ বিভিন্ন বনজী গাছ রোপন করা হচ্ছে।

এ সময় সদ্য যোগদান কৃত কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা চান্দরা বিট অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করে উপকারভোগী সদস্যদের মধ্যে জন সচেতনতামূলক বৃদ্ধি এবং গাছের চারা রোপন কিভাবে কতটুকু দূরত্বে রোপন করতে হবে এ সম্পর্কে উপস্থিত সদস্যদেরকে অবগত করেন।

পরে পূর্ব চান্দরা ভোট মিল এলাকায় উপকার ভোগী সদস্য আক্কাস আলীর প্লটে নিজ হাতে জাম গাছের চারা রোপনের করেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দরা বিট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল লতিফ এবং পূর্ব চান্দরা উপকারভোগী সুফল কমিটির সভাপতি আক্কাস মিয়া ,সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিভিন্ন উপকার ভোগী সদস্য।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ