মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হুসাইন।
সোমবার বিকালে উপজেলা কার্যালয়ের সামনে মাদক সেবনের দায়ে ওই দুই যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর উপজেলার বরইবাড়ি গ্রামের ক্ষিতেশ রাজবংশীর ছেলে গোপাল রাজবংশী (২৪) এবং চতল শৈলহাটি গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে রিফাত সিকদার( ১৯)।
পুলিশ সূত্রে জানা, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময় এলাকায় মাদকসেবন এবং ক্রয়-বিক্রয় সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল।
গোপন সংবাদের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে গত ১০ আগস্ট এলাকা থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এই ঘটনায় কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই মোঃ আব্বাস জানায়, আটককৃতদের ১১ আগস্ট দুপুরে গাজীপুর কোডে প্রেরণ করা হয়েছে।

