মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বিকালে কালিয়াকৈর বাসটার্মিনালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবৃুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, কেককাটা ও বর্ণাঢ্য শোভযাত্রার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মঞ্চে কেক কাটেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একমাত্র বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম তুষার ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

