রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়িাকৈরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বিকালে কালিয়াকৈর বাসটার্মিনালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবৃুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, কেককাটা  ও বর্ণাঢ্য শোভযাত্রার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি সংগঠনের নেতাকর্মীদের  সাথে নিয়ে  মঞ্চে কেক কাটেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একমাত্র বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম তুষার ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ