ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই উপজেলা পরিষদ ভবনের ভেতর থেকে মোহাম্মদ আলী (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মোহাম্মদ আলীকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মানাধীন নতুন ভবনের চতুর্থ তলার বাথরুমের ভিতরে এমন ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। তবে নতুন ভবনটি এখন পর্যন্ত উপজেলা প্রশাসকে বুঝিয়ে দেয়নি ঠিকাদার।
নিহত মোহাম্মদ আলী ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের মোঃ খোরশেদ পালোয়ানের ছেলে। তিনি বর্তমানে দেপাশাই আশ্রয়ন প্রকল্পের বসবাস করে অটোরিকশা চালান।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন ছোট বাচ্চা ছেলে উপজেলা নতুন ভবনের চার তলায় বাথ রোমে প্রস্রাব করতে গিয়ে দেখে বাথরোমের ভিতরে একজন যুবকের লাশ পড়ে আছে। পরে তারা লোকজনকে ডেকে সেখানে নিয়ে গেলে এলাকার লোকজন ধামরাই থানার পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এই বিষয়ে নিহতের স্ত্রী জয়তুন বেগম ও ছেলে সিয়াম বলেন, আমার স্বামী রোববার সকাল ১০টার দিকে অটোরিকশা চালানোর জন্য রিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আসে। দুপুরে খাবারের জন্য প্রতিদিন বাড়িতে আসে আজ আসেনি। এখন আমার ২ ছেলে ১ মেয়ে নিয়ে আমি করবো।
এই বিষয়ে নতুন ভবনের দায়িত্বে থাকা নিরপত্তা প্রহরী মোঃ মুনু মিয়া সাংবাদিকদের বলেন, গত তিন দিন যাবত আমাকে অন্যত্র দায়িত্ব দেওয়ার কারণে ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে আমি কিছু জানি না
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে লাশের শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদক গ্রহণের কিছু সরাঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক গ্রহণ নিয়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডারের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে ঘটনা বিস্তারিত জানা যাবে। তবে এই বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

