নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয় পৌরসভার আইঙ্গন এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলের নৈশ প্রহরী ও কর্মচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৬৩৩ বস্তা চাল ডাকাতির ঘটনায় ঢাকা ও গাজিপুরের বিভিন্ন এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার সহ ৪৬২ বস্তা চাল উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
শনিবার (৭ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে গ্রেফতার ও চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ (ঢাকা উত্তর ক্রাইম) আরাফাত হোসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুর পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাহাজল(৩০), গাজিপুর জেলার ফজল মিয়ার ছেলে ফারুক মিয়া(৪১), ফরহাদ মিয়া(৪৫), ময়মনসিং জেলার ফুলপুর থানার আলমগীর মিয়া(৩০)।
পুলিশ জানায়, গত রবিবার (২৫ জানুয়ারি)দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চারজন কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
এর পরই ধামরাই থানায় একটি মালমা দায়ের করা হয়।ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার নেতৃত্বে মালমলার তদন্ত কারি অফিসার এসআই কাউসার সুলতানের নেতৃত্বে প্রথমে ট্রাকটি সনাক্ত করার জন্য রাস্তার বিভিন্ন সিসি টিভির ফুটেজ চেক করে।পরে কেরানিগঞ্জ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয় সেই সাথে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি শাহাজলকে গ্রেফতার করা হয়।
তারই তথ্য মতে বাকি তিন জনকে গাজিপুরের বিভিন্ন জায়গা থেকে গ্রফতার করা হয় এবং তাদের তথ্য মতে পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকা একটি দোকান ও একটি পরিত্যক্ত ঘরের ভিতর থেকে ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

