শনিবার

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মীর সোহেল মিয়া

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামে শনিবার (৮ আগস্ট) দুপুরে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম রাফির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎হাবিবপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা ব্যানার হাতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় আহত দুই সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ