নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে নাহিদা আক্তার নামে এক এসএসসি শিক্ষার্থীকে গলা কেটে হত্যার ঘটনায় জরিত প্রধান আসামী শামিম ওরফে স্বপন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত সিল পাটা এবং লুট করা কানের দুল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান।
পুলিশ জানান, আসামী শামিম ওরফে স্বপন স্কুল ছাত্রীর সাথে এক ফ্ল্যাটে সাবলেট বাসা নিয়ে ভাড়া থাকতেন।
আগে থেকে নাহিদাকে হত্যার টার্গেট ছিল আসামীর। ঘটনার দিন বিকেল ৫ টার দিকে ভিকটিমের নানি বাসার বাহিরে গেলে ডিম ভাজার কথা বলে পিঁয়াজ রশুন লাগবে বলে কৌশলে বাসার ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে শামীম নাহিদার কাছে টাকা ধার চাই।
ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে আসামী শামীম প্রথমে ওড়না দিয়ে গলায় পেছিয়ে ধরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়ে পরে আসাসামীর সাথে থাকা কাটার দিয়ে গলা কাটে পরে মৃত্যু নিশ্চিতে সিল পাটা দিয়ে মাথা থেতলে দেয়।মৃত্যুর পর শিক্ষার্থী নাহিদার সাথে থাকা কানের দুল নিয়ে যায়।
আসামী অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণে জর্জরিত হয়ে টাকার জন্য এসএসসি পরিক্ষার্থী নাহিদাকে হত্যা করে বলে জানান।
প্রসঙ্গঃ গত বৃহস্পতিবার ধামরাই পৌর শহরের লাকুড়িয়াপাড়া মহল্লার ৪ তলা ভবনের নিচ তলা একটি ফ্ল্যাটে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বানিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। নিহতের মা প্রবাসী হওয়ায় সে তার নানির সাথে সাবলেট নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

