বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলা জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পরিত্যাক্ত ডোবার কুচুরি পানার মধ্যে ভাসমান মরদেহ দেখতে পেয়ে রমজান আলী নামে এক পথচারী লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকার লোকজন এসে থানা পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের মাঝে কোন আঘাতের চিহ্ন দেখা যাযনি বলে জানান লেকাজন।

এই রিপোট লেখা পর্যন্ত পুলিশ জানিয়েছেন, এখন র্পযন্ত মরদেহের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

ধামরাই থানার (ওসি তদন্ত) মোঃ মোখলেছুর রহমান বলেন, উপজেলার জয়পুরা আলাদিনস হাসপাতালের পাশে একটি পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ