বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার (১৩ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা কালামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লা ছেলে আক্কাস ওরফে শাকিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল বর্তমানে ঢাকা জেলার সাভার রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় থাকেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ তারামিয়া, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ, বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের মাহফুজের বাড়ীতে ভাড়া থাকেন।

র‌্যাব ও পুলিশ জানায়, গতকাল দিনগত রাতে কালামপুর এলাকার মা ফল ভান্ডার দোকানের সামনে চেক পোষ্টের অভিযান চলাকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়ীকে সিগন্যাল দিলে তারা সেই সিগন্যাল অমান্য করে। পরে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গাড়ী নিয়ে তাদের আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ীতে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে। পরে পিকআপ গাড়ী থেকে সাড়ে ৫২কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন, কালামপুর এলাকা থেকে র‌্যাব পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।  সকালে তাদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ