বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ আব্দুল করিম (৫০) নামে এক মাদক কারবারীকে আটিক করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (১৮ আগষ্ট) দিনগত রাত ৯ টার দিকে ধামরাই উপজেলা সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক করিম ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে দুই ব্যাক্তি অবৈধভাবে মাদক বিক্রি করিতেছে। সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে মোঃ আব্দুল করিমকে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ সময় সুমন খাঁন (৪০) নামে অপর আসামী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। করিমকে জিঙ্গাসাবাদে জানা যায় পলাতক আসামী সুমন খানের সহয়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ