শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ গ্রেফতার

ধামরাই(ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে ধামরাই থানা অফিসারস ইনর্চাজ মোঃ মনিরুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকার বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতের অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ মনিরুল ইসলাম বলেন, ৫ আগষ্ট হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে ছাদ হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি গোলাম কবীর মোল্লা।ঢাকা বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব গোলাম কবিরকে গ্রেফতার করে। সে এখন ধামরাই থানার পুলিশ কাস্টুরিতে রয়েছে। এছাড়াও তার নামে আরও কয়েকটি মামলায় আসামি করা হয় হয়েছ। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ