শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গাড়ীচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি ট্রাকচাপায় গোবিন্দ দাস (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরের কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত ট্রাকচাপায় নিহত গোবিন্দ জেলার হরিরামপুর উপজেলার বালিরটেক কান্দাপাড়া এলাকার রিপন দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল সারোয়ার বলেন, নিহত গোবিন্দ কিছুটা মানুষিক ভারসাম্যহীন। ভোরের কোন এক সময়ে অজ্ঞাত কোন ট্রাকচাপায় মারা যায় গোবিন্দ।

নিহতের মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মা মরদেহটি বিনা ময়নাতদন্তে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ