রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে স্কুল বাসে আগুন, চালক দগ্ধ

ফারুক হোসেন জুয়েল

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় স্কুল বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় বাসের ভিতরে ঘুমন্ত অবস্থায় চালক দগ্ধ হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্য রাতের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে’র শিবালয়ের ফলসাটিয়ায় দি হলি চাইন্ড স্কুল ও কলেজের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসের ভিতরে ঘুমন্ত অবস্থায় তাবেজ খান (৪৫) নামের এক চালক আগুনে দগ্ধ হয়েছে। দগ্ধ চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকরা এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো দি হলি চাইন্ড স্কুল ও কলেজের বাসটি মহাসড়কের পাশেই পার্কিং-এ রেখে ভিতরেই ঘুমাচ্ছিলো চালক।

বৃহস্পতিবার মধ্য রাত দেরটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দূর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং তাবেজের শরীরে আগুন ধরে যায়।

আগুনের খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশসহ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছে। বাসের ভিতরে দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাসের চালকের অবস্থা আশংকাজনক বিধায় তাকে ঢাকার বার্ণ ইউনিটে রেফার করা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনেন।

শিবালয় থানার সাব ইন্সপেক্টর (এসআই) সুমন চক্রবর্তী বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান আছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ