বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবেদ হাসান আবেদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে এ ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সংবাদকর্মী। এর আগে রোববার (৮ জুন) রাত আটটার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে একটি দোকানের ভিতরে উপজেলার সাবেক ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালায়।

খোঁজ নিয়ে জানা যায়, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে রোববার সন্ধ্যায় দড়িকান্দি এলাকার সুমনের সাথে মোটরসাইকেল পার্কিং নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথা কাটাকাটি হয়।

পরে ঘটনার সময় উপস্থিত থাকায় তিনি বিষয়টি মিটমাট করে দিয়ে পার্শ্ববর্তী এলাকার লেছড়াগঞ্জ বাজারে তিন রাস্তার মোড়ে টিটুর দোকানে এসে বসেন ওই সংবাদকর্মী। এরপর সাবেক ছাত্রদল নেতা বাবু, নাজমুল, শাকিল মোল্লা, অনিক সহ ৪০-৫০ জন দুর্বৃত্ত নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা আবেদকে উদ্দেশ্য করে বলে, তুই প্রেসক্লাবের সেক্রেটারী হইছস তো কি হইছে তোকে মাইরা ফেলুম সহ নানা হুমকি দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে চিকিৎসা নেন।

এ বিষয়ে হামলায় আহত সাংবাদিক আবেদ হাসান আবেদ বলেন,’অতর্কিতভাবে এসে হামলাকারীরা আমার ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে। এ ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।

এসব বিষয়ে জানতে চাইলে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোমিন খান বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলা ও মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ