শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নিহত ভাইকে দেখতে এসে বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মামাতো ভাই মো. রুবেল মিয়াকে দেখতে এসে স্ট্রোক করে ফুপাতো বোন শাহিদার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া পৌরসভার পৌলী এলাকায় মো. জিন্নত আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই সেলিম বিশ্বাস জানান, রোববার সন্ধ্যায় রুবেল মিয়া বাড়ি থেকে তরা যাওয়ার পথে খাগড়াকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অপরদিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে ঢাকায় রেফার্ড করা হয়।

আজ ভোরে দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে তার ফুপাতো বোন শাহিদা তাকে দেখতে এসে স্ট্রোক করেন। পরে শাহিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় বসবাস করতেন শাহিদা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংবাদ শোনার পর সকালে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ