বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে অগ্নিকাণ্ড: ৪ দোকানসহ ১৬ রুম পুড়ে ছাই

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ চন্দ্রা জোড়া পাম্পের পিছনে সখিনাড় মোড় এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে আরফান বাবুর্চির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ টি রুম ও চারটি দোকান ঘরের মূল্যবান আসবাবপত্র ও ঘরে থাকা খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আনুমানিক ১১ টার দিকে ঘরের একটি পক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে সেই আগুনের লেলিহান শিখা দ্রুত অন্য কক্ষে ছড়িয়ে পড়ে।
এতে প্রায় ১৬ টি কক্ষ ও চারটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টার ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস দ্রুত এসে তিনটি ইউনিটের মাধ্যমে প্রাণপণ চেষ্টা চালিয়ে এক মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ।

তবে ওই বাড়ির মালিক আরফান আলী বাবুর্চি জানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তাহার প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মোফাজ্জল হোসেন জানান আমরা তিনটি ইউনিট কাজ করে প্রায় বারোটা চল্লিশে মিনিটে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষ অধিক টাকা হবে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ