রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে একই বছরে পিতা-পুত্র এসএসসি পাশ

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে একই বছরে পিতা-পুত্র এসএসসি পাশ করেছেন। পিতা মোঃ রকি ফকির উপজেলার বিঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা হতে) মানবিক বিভাগ হতে ৪.৫৫ জিপিএ পেয়ে তারিখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রোববার এই ফলাফল প্রকাশ হলে বিষয়টি নিশ্চিত করেন মো: রকি ফকির। সে  উপজেলার বাগ চাপাইর  গ্রামের  আব্দুর রহমানের ছেলে। অপর দিকে ছেলে রিয়াদুল ইসলাম রোহান উপজেলার শাহীন স্কুল কালিয়াকৈর শাখা হতে ব্যবসায় শাখা হতে ৩.৭২ জিপিএ পেয়ে  এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ১২ই জুন প্রকাশিত হয় তাহার ফলাফল।

পিতা-পুত্রের পরীক্ষার পাশের খবর শুনে এলাকায় ব্যাপক আনন্দ বিরাজ করছে । এই ঘটনার পরে  এলাকায় বয়স্ক মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বেড়েছে।

প্রতিবেশী ফরহাদ হোসেন বলেন মোঃ রকি তার সকল ব্যস্ততার পরেও আমরা দেখেছি সে বই নিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যাপক পড়াশোনা করেছে তার এই সাফল্যে আমরা এলাকাবাসী সকলে আনন্দিত।

শাহীন স্কুল কালিয়াকৈর শাখার পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, আমাদের প্রতিষ্ঠান শাহীন স্কুল কালিয়াকৈর থেকে রিয়াদুল ইসলাম রোহান ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। আজ শুনলাম তার বাবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়টি আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে পাশাপাশি তাদের দেখে বিভিন্ন মানুষ শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করবে বলে আমি আশা করি। এভাবে যদি তাদের মত বয়স্ক এবং কর্মজীবী মানুষ শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করে সমাজের অবক্ষয় রোধ হবে। সমাজ ও রাষ্ট্র আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ