শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কলেজছাত্র হত্যা: ১৮ জনের নামে মামলা

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ্  জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল- আমীন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিহতের বাবা মোতালেব মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। তবে এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এর আগে, গত বুধবার (৫ জুন) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে র‍্যাগ ডে অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বাক বিতর্ক থেকে ঝগড়া হয়। পরে বিষয়টি সমাধানের জন্য বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে কলেজের অদূরে চন্দ্রা – ডাইনকিনি সড়কের নায়াগ্রার ঢাল এলাকায় একত্রিত হয়।

সেখানে প্রতিপক্ষ গ্রুপের লোকজন  হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে এসে আল আমিন ও কামরুল নামে দুজনের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের  এলোপাতাড়ি কুপে ঘটনাস্থলেই প্রাণ হারায় আল আমিন। আহত কলেজ ছাত্র কামরূলকে  ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায়  উদ্ধার করে দ্রুত   হাসপাতালে নেয়া হয়।

সহপাঠীদের অনেকেরই অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরেই আল আমিনকে মারধরের চেষ্টা করছিল প্রতিপক্ষরা । পরে কলেজের র‍্যাগ ডে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে অপমানিত হলে তার বদলা নিতে আল আমিনকে হত্যা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাছিম বলেন, এ ঘটনায় ১৮ জন উল্লেখসহ আরো অজ্ঞাত বেশ কয়েকজন কালিয়াকৈরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় ১৮ জনের নামে মামলা, এখনো গ্রেফতার হয়নি কেউ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ