রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সরকারী প্রণোদনা হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে ৫ কেজি করে উন্নত জাতের বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহাম্মদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন,মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম ও প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ