বৃহস্পতিবার

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে জব্দকৃত ঘোড়া নিলামে বিক্রি

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইনের নির্দেশে প্রকাশ্যে সর্বোচ্চ দরদাতার কাছে ৯টি ঘোড়া ৩০৫০০ টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, কালিয়াকৈর থানা পুলিশ কর্তৃক মালিক বিহীন নয়টি ঘোড়া উদ্ধার হয়। গত ২৪/০৩/২০২৬ ইং ঘোড়া গুলো নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এইচ এম ফখরুল হোসাইন। ৩০/০৩/২৬ইং (সোমবার) সকালে প্রকাশ্যে সর্বোচ্চ দরদাতা মোঃ ইসমাইল হোসেনের কাছে ৩০৫০০ টাকায় ঘোড়া গুলো বিক্রি করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন বলেন পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিক বিহীন ঘোড়াগুলো নিলামে বিক্রি করে দেয়া হয়েছে। নিলামকৃত নয়টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া বাচ্চা প্রসবের সময় মারা যাওয়ায় আটটি ঘোড়া বিক্রেতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ